Entertainment

3 years ago

Jeetu Kamal: বিপদে মোরে রক্ষা করো! ফেসবুকে তিন গুরুর ছবি পোস্ট করে লিখলেন জিতু

Actor Jeetu kamal (File Picture)
Actor Jeetu kamal (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অপরাজিত দিয়ে জিতুর কেরিয়ারের বাউন্স ব্যাক ঘটে। তখন জিতুর কাজে প্রশংসা করেছিলেন তাঁর স্ত্রী অর্থাৎ নবনীতা দাস। তবে সদ্য ফেসবুকে বিচ্ছেদের ঘোষণা করেছেন জিতুর স্ত্রী নবনীতা। জানিয়েছেন গত তিন মাস ধরে তাঁরা আলাদা থাকছেন।

কিন্তু তাঁদের এই সিদ্ধান্তের কারণ ঠিক কি? এই নিয়ে নেটিজেনদের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন দেখা গিয়েছে। তারপরে জিতুর একের পর এক পোস্ট যা মানুষের মনে কৌতূহলের ঢেউ তুলছে। তেমনই একটি পোস্ট আবার করলেন অভিনেতা। সোমবার অভিনেতা তিন গুরুর ছবি পোস্ট করে লেখেন, “‘গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর’ গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম…বিপদে শক্তি দাও, বদনামে মোরে রক্ষা করো। আমার গুরু, আমার আদর্শ। শৌভিক সাংস্কৃতিক কেন্দ্র, দেবীদাশ ভট্টাচার্য ও ভগবান শিব।

You might also like!