Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

3 years ago

Parambrata Chatterjee as Feluda : অরিন্দম শীলের নয়া ফেলুদা এবার পরমব্রত, যমন্তকের মূর্তির খোঁজে অভিনেতা

Parambrata Chatterje as Feluda
Parambrata Chatterje as Feluda

 

কলকাতা, ২৪ এপ্রিল : অভিনেতা থেকে এবার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়। যমন্তকের মূর্তি নিয়ে ‘গ্যাংটকে গন্ডগোল’ সেই গন্ডগোলের সমাধান খুঁজতে মরিয়া ‘ফেলুদা’ পরমব্রত চট্টোপাধ্যায় হাজির ‘সাবাশ ফেলুদা’ নিয়ে। অরিন্দম শীলের নয়া ফেলুদা এবার পরমব্রত। ব্যোমকেশ, শবর, মিতিন মাসির পর এবার পরিচালক অরিন্দমের নজর ''সাবাশ ফেলুদা ''- তে । আর এই সিরিজে প্রদোষচন্দ্র মিত্র হিসেবে হাজির পরমব্রত। গোয়েন্দা গল্প নিয়ে বাঙালির ভালবাসা চিরন্তন। তাই অরিন্দম ওয়েব প্ল্যাটফর্মে নিয়ে আসছেন ফেলুদার কাহিনি । সিরিজে ‘ফেলুদা’ পরমব্রতর তোপসে হিসেবে দেখা যাচ্ছে ঋতব্রত মুখোপাধ্যায়কে। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সৌরসেনী মৈত্র, রজতাভ দত্তর মতো অভিনেতারা । আগামী ৫ মে থেকে জি ফাইভ ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে ‘সাবাশ ফেলুদা’।

এই সিরিজে পাহাড়ের ছোট ছোট সংস্কৃতিকে তুলে ধরেছেন অরিন্দম। সিরিজের অন্যতম আকর্ষণ যেমন এই সিরিজে রহস্য রোমাঞ্চের টান টান বুনোট থাকবে, তেমনই একটা বিশেষ সময়কালকেও তুলে ধরা হবে।

You might also like!