Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

3 years ago

Pushpa 3 : এবার''আন্তর্জাতিক ট্যুইস্ট'' নিয়ে ''পুষ্পা ৩''

Pushpa 3
Pushpa 3

 

মুম্বই, ২২ এপ্রিল : ''পুষ্পা ২'' ছবির পর বর্তমানে অল্লু অর্জুন অনুরাগীরা এখন অপেক্ষায় ''পুষ্পা: দ্য রুল'' ছবির। ''পুষ্পা ২'' ছবির টিজার ও প্রথম লুক পোস্টার বিপুল সাড়া ফেলেছে মুক্তির সঙ্গে সঙ্গেই। আর সেই আবহেই শোনা যাচ্ছে ''পুষ্পা ২''-তেই শেষ নয়, এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিরও পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে ।


''পুষ্পা'' নির্মাতারা ছবির তৃতীয় কিস্তির কথাও ভাবছেন । সূত্রের খবর, তৃতীয় ছবির নাম হবে ''পুষ্পা ৩: দ্য রুল বিগিনস'' । এমনকি অল্লু অর্জুন অভিনীত এই ব্লকবাস্টারের তৃতীয় ছবিতে থাকবে ''আন্তর্জাতিক ট্যুইস্ট'' এবং সেই ছবিতে এক শক্তিশালী ডন হিসেবে পুষ্পারাজের উত্থান দেখান হবে আরও বিস্তারিতভাবে । অন্যদিকে, অল্লু অর্জুন আপাতত ব্যস্ত পূর্ব ঘোষিত ''পুষ্পা ২''-এর শ্যুটিংয়ে। এই মাসের শুরুতে তেলুগু তারকার জন্মদিনের আগের সন্ধ্যায় ছবির প্রথম পোস্টার শেয়ার করা হয় । অল্লু অর্জুনকে দেখা যায় শাড়ি পরে, মুখে লাল ও নীল রঙের বিশেষ মেক-আপ দেয় । সঙ্গে পরনে ছিল চুড়ি, গয়না, নাকছাবি, ঝুমকো দুলও । অল্লু অর্জুনের এই বিশেষ পোস্টার তুমুল হইচই ফেলে অনুরাগী মহলে । ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লেখেন, ''পুষ্পা ২ দ্য রুল বিগিনস'' । সুকুমারের লেখা ও পরিচালনায় তৈরি ''পুষ্পা: দ্য রাইজ'' মুক্তি পেয়েছিল ২০২১ সালে । অজস্র ইতিবাচক রিভিউর সঙ্গে এই ছবি দেশজুড়ে প্রশংসিত হয় ।

You might also like!