
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: চলতি মাসের শেষ সপ্তাহে, ২৬ আগস্ট বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রাউন-আপস’-এর। ইতিমধ্যেই ‘তবাহি’ গান প্রকাশের পর যশ ও কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ট্রেলার প্রকাশের পর সেই চর্চা আরও বেড়েছে। ছবিতে কিয়ারার চরিত্রের অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠতা এবং যশের সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্য ঘিরে নানা প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে স্ত্রী কিয়ারার পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সিদ্ধার্থ। ছবিতে কিয়ারার সাহসী অভিনয় নিয়ে সমালোচনার পথে না হেঁটে বরং তাঁর পেশাদারিত্বের প্রশংসাই করেছেন তিনি। কিয়ারার কাজের প্রতি নিষ্ঠা এবং চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সাহসের কথা মাথায় রেখেই যে সিদ্ধার্থ তাঁর পাশে রয়েছেন, তা স্পষ্ট। শুটিংয়ের সময় সহ-অভিনেতা যশের সহযোগিতাও নাকি কিয়ারাকে স্বস্তি দিয়েছে। ফলে বিতর্কের মধ্যেও স্ত্রীকে সমর্থন জানাতে পিছপা হননি সিদ্ধার্থ।
হ্যাঁ, ‘টক্সিক’-এর শুটিং চলাকালীন গর্ভবতী কিয়ারাকে পরম যত্ন আগলে রেখেছিলেন দক্ষিণী তারকা যশ। সেটে অভিনেতা কম, বাউন্সার বা দেহরক্ষীর ভূমিকা পালন করেছিলেন অভিনেতা! বৃহস্পতিবার রাতে মুম্বইয়ে ছবির অডিও লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশ। সেখানেই তিনি শুটিংয়ের নেপথ্য কাহিনি সকলের সঙ্গে ভাগ করে নেন। যশের কথায়, অন্তঃসত্ত্বা কিয়ারাকে একজন বাউন্সার বা দেহরক্ষীর মতো সুরক্ষিত রাখার চেষ্টা করতেন। শুটিং চলাকালীন কিয়ারা তাঁর গর্ভাবস্থার খবর গোপন রেখেছিলেন। একজন পেশাদার অভিনেত্রীর মতো যে কোনও দৃশ্যে শট দিতে রাজি ছিলেন। কিন্তু, তাঁকে নিয়ে চিন্তিত ছিলেন অভিনেতা। সেই মর্মে যশের সংযোজন, “ও একজন অসাধারণ পেশাদার অভিনেত্রী। এই সিনেমার সঙ্গে যুক্তিবদ্ধ হওয়ার চিন্তিত ছিলাম। কারণ শটগুলো বেশ কঠিন। যেভাবে নিজেকে এই ছবির জন্য উজাড় করে দিয়েছে সেটা সত্যিই প্রশংসনীয়।”

গর্ভাবস্থার সঙ্গে আপস না করে একশো শতাংশ দিয়ে কাজ করেছেন কিয়ারা। সেই প্রসঙ্গে অভিনেতা বলেন, “অন্তঃসত্ত্বা অবস্থায় কাজের প্রতি ওঁর একাগ্রতা প্রশংসনীয়। চ্যালেঞ্জিং দৃশ্য যেখানে কঠোর শারীরিক পরিশ্রম রয়েছে সেখানেও নিবেদিতপ্রাণ কিয়ারা। সত্যিই আমরা মুগ্ধ। তবে আমি, পরিচালক প্রত্যেকেই ওকে নিয়ে খুবই চিন্তিত ছিলাম। সেটে আমরাই ছিলাম ওঁর রক্ষাকবচ। সবসময় ওঁর খেয়াল রাখতাম। সত্যিই এই ছবির জন্য নিজের সেরাটা দিয়েছে। ধন্যবাদ কিয়ারা।”
Yash Praising Kiara Dedication 🙌 Commitment & Hard Work. ❤️🔥@advani_kiara @TheNameIsYash #KiaraAdvani #Yash #ToxicTheMovie pic.twitter.com/KpgM1re3QF
— Kiara Fans Akola ❤️ (@Kiara_Fan_Club) August 13, 2026
