Entertainment

2 hours ago

Naseer Speaks: নিট আন্দোলনে সরব নাসিরুদ্দিন শাহ, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে বললেন— ‘লড়াই চালিয়ে যান, আমরা আপনাদের সঙ্গে আছি’

Veteran Actor Naseeruddin Shah Gets Emotional Over Jantar Mantar Violence
Veteran Actor Naseeruddin Shah Gets Emotional Over Jantar Mantar Violence

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নিট প্রশ্নফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ যখন তুঙ্গে, তখন সেই বিতর্কে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, পড়ুয়াদের সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে, তা তাঁকে গভীরভাবে ব্যথিত এবং ক্ষুব্ধ করেছে।

নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে নাসিরুদ্দিন শাহ লেখেন, ”এই মুহূর্তে আমার মনটা দুঃখে বিদীর্ণ হয়ে আছে। আমি রাগে ফুঁসছি। দেখতে পাচ্ছি আমাদের বাচ্চাদের উপরে কীভাবে নির্যাতন করছে ওই গুন্ডারা, যাদের দেখে আমেরিকার আইস এজেন্টদের কথা মনে পড়ছে। মুখে মুখোশ পরে, হাতে ডান্ডা। বাচ্চাদের কথাটাও একটু ভাবুন। ভুলে যাবেন না এর পরিণাম আপনাদেরও ভুগতে হবে।” আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তাঁর বার্তা, ”বহু মানুষের সমবেদনা আপনার সঙ্গে রয়েছে। আপনারা লড়তে থাকুন। দেশের যুব সম্প্রদায়ের কাছে আমরা বরাবরই আশাবাদী। এখন সেই আশা আরও বেড়েছে। আপনারা আপনাদের লড়াই লড়তে থাকুন। আমরা আপনাদের সঙ্গে আছি।”

প্রসঙ্গত, নিট প্রশ্নফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে জুলাইয়ের শুরু থেকেই আন্দোলনে নেমেছেন একদল শিক্ষার্থী। শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন সোমবার দিল্লিতে ‘সংসদ অভিযান’-এর সময় নতুন মোড় নেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার পর থেকেই দেশজুড়ে প্রতিবাদের সুর আরও জোরালো হয়েছে।

এই ইস্যুতে ইতিমধ্যেই সরব হয়েছেন শাবানা আজমি, জিনাত আমান, অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপ-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। এবার সেই তালিকায় যুক্ত হলেন নাসিরুদ্দিন শাহও। তাঁর মন্তব্য নতুন করে ছাত্র আন্দোলন এবং শিক্ষাব্যবস্থা নিয়ে জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। 


You might also like!