Entertainment

1 hour ago

Deepika Padukone: মেয়েই আমার চিরকালের অবসেশন—মাতৃত্ব, কেরিয়ার আর দুয়াকে ঘিরে দীপিকা পাড়ুকোনের অকপট স্বীকারোক্তি

Deepika Padukone with Dua Padukone Singh and Ranveer Singh
Deepika Padukone with Dua Padukone Singh and Ranveer Singh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মেয়ে দুয়া ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই যেন দীপিকা পাড়ুকোনের গোটা জীবনটাই নতুন রঙে রাঙানো। বলিউডের প্রথম সারির এই অভিনেত্রীর জীবনের কেন্দ্রবিন্দু এখন একটাই—তাঁর ছোট্ট মেয়ে। মাতৃত্বের আনন্দে নিজের কেরিয়ার নিয়েও একপ্রকার আপস করেছেন তিনি, এমন কথাই উঠে এল সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে। ওই সাক্ষাৎকারে দীপিকাকে প্রশ্ন করা হয়, তাঁর ‘কারেন্ট অবসেশন’ কী। হাসিমুখে নায়িকা জানান, মেয়ের জন্মের পর থেকে তাঁর জীবনের সব অবসেশনই এখন শুধু দুয়াকে ঘিরে। দীপিকার কথায়, “আমার জীবনে আমার মেয়ে আসার পর থেকে আমার সমস্ত অবসেশন শুধু ও। আর এটাই চিরকাল আমার অবসেশন থাকবে, কোনওভাবেই পালটাবে না।” 


সাক্ষাৎকার জুড়েই স্পষ্ট, মাতৃত্বের প্রতিটি মুহূর্ত চুটিয়ে উপভোগ করছেন রণবীর ঘরনি। মেয়েকে গান গেয়ে ভোলানো, খেলায় মেতে ওঠা—সবকিছুই এখন দীপিকার দৈনন্দিন জীবনের অঙ্গ। এমনকি বদলে গিয়েছে তাঁর ফোনের প্লে-লিস্টও। সেখানে এখন শুধুই দুয়ার পছন্দের ছড়া আর গান। দীপিকার মুখে লেগে থাকে একটাই শব্দ—‘ভালোবাসি’, যা তিনি দিনে অসংখ্যবার মেয়েকে বলেন।

উল্লেখ্য, ২০২৪ সালে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের কোলজুড়ে আসে কন্যাসন্তান দুয়া। জন্মের পর প্রায় এক বছর মেয়েকে জনসমক্ষে আনেননি তারকাদম্পতি। সোশাল মিডিয়াতেও দেখাননি মেয়ের মুখ। গত বছর সেপ্টেম্বর মাসে দুয়ার এক বছরের জন্মদিন কাটার পর, নভেম্বরে দীপাবলিতে সপরিবারে ছবি পোস্ট করে মেয়ের সঙ্গে সকলের পরিচয় করান তাঁরা। আর এবার সেই দুয়াকে ঘিরেই নিজের অন্দরমহলের নানা অজানা গল্প ভাগ করে নিলেন দুয়াজননী দীপিকা।

You might also like!