Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

3 years ago

Katrina:মা হতে চলেছেন ক্যাটরিনা?

Katrina
Katrina

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃগুঞ্জনটা ছড়িয়েছিল মাসখানেক আগেই, তবে ক্যাটরিনা কাইফের দেখা মিলছিল না। ফলে গুঞ্জন আরও ডালপালা মেলতে থাকে। এর মধ্যেই শনিবার রাতে সালমান খানের বোন অর্পিতা খানের ঈদ পার্টিতে দেখা মিলেছে তাঁকে।

অর্পিতা খানের ঈদের পার্টিতে প্রতিবছরই দেখা যায় ক্যাটরিনাকে, এবারও তার ব্যত্যয় ঘটেনি। খোলা চুলে, ঢিলেঢালা আনারকলি চুড়িদারে পাওয়া গেছে তাঁকে। ঢিলেঢালা পোশাকে দেখে একজন লিখেছেন, ‘ছবি দেখে মনে হচ্ছে, তাঁর ওজন আগের তুলনায় বেড়েছে। তাঁকে কোনো সিনেমার শুটিংয়ে দেখা যায়নি। তিনি সন্তানসম্ভবা?’

ভিডিও দেখে আরেকজন লিখেছেন, ‘তিনি খুব সচেতনভাবে হাঁটছিলেন। মনে হচ্ছিল, তিনি “বেবিবাম্প” আড়াল করতে চাইছেন।’

বিষয়টি নিয়ে ক্যাটরিনা কাইফ ও তাঁর স্বামী ভিকি কৌশল এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি। তাঁদের সংসারে প্রথম সন্তান আসছে কি না, তা নিশ্চিত হতে তাঁদের বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে হবে ভক্তদের।

রবিবার নিজের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনা কাইফ। ২০২১ সালের ৯ ডিসেম্বর অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা।

গত বছর মুক্তিপ্রাপ্ত ‘ফোন ভূত’ সিনেমায় শেষবারের মতো দেখা গেছে ক্যাটরিনাকে। তাঁর ‘টাইগার ৩’, ‘মেরি ক্রিসমাস’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

You might also like!