Breaking News
 
CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর Donald Trump & Volodymyr Zelenskyy | জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প! ইউক্রেনের নেতৃত্ব বদলের ডাক মার্কিন প্রেসিডেন্টের CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের

 

Entertainment

3 years ago

বিগ বস ১৬-র সঞ্চালক বদল! প্রতিযোগীদের সামলাতেই কি এই সিদ্ধান্ত?

Salman Khan on Big Boss16
Salman Khan on Big Boss16

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিগ বস-১৬ নিয়ে এমনিতেই বিতর্কের শেষ নেই , তার মধ্যেই এবার নতুন শোরগোল সঞ্চালক নিয়ে, শোনা যাচ্ছে সলমানের বদলে বিগ বস-১৬-এ আসতে চলেছেন নতুন সঞ্চালক। কিন্তু কেসেই নতুন সঞ্চালক? শোনা যাচ্ছে সলমনের পরিবর্ত হিসাবে আসছেন জানা যাচ্ছে, কর্ণ জোহর। তবে পুরো সিজনের জন্য নয়। শুক্রবারের বিশেষ পর্ব সঞ্চালনা করবেন ‘কফি উইথ করন’-এর জনপ্রিয় সঞ্চালক। অবশ্য এই প্রথম নয়, গত বছর ‘বিগ বস ১৫’-র প্রথম সিজন গোটাটাই সঞ্চালনা করেছিলেন কর্ণ।  

এ বারের বিতর্কিত প্রতিযোগীদের কী ভাবে সামলাবেন কর্ণ, তা-ই দেখার অপেক্ষায় উৎসাহী দর্শক। সপ্তাহান্তে ‘উইকেন্ড কা ভর এপিসোড’ নিয়ে ইতিমধ্যেই ব্যস্ততায় সলমন। নতুন নতুন পরিকল্পনা করছেন প্রতিযোগীদের নিয়ে। কে কোন ভূমিকায় থাকবেন, কী ভাবে খেলবেন, তা নিয়ে পরামর্শ দিচ্ছেন ক্রমাগত। সব ঠিকঠাক থাকবে তো? চিন্তায় সলমনও। কিছু দিন আগেই ‘বিগ বস ১৬’-র মঞ্চ থেকে বেরিয়ে যেতে হয়েছে অভিনেত্রী সৃজিতা দে-কে। আর এক প্রতিযোগী গোরি নাগরীর সঙ্গে ঝামেলা হয়েছিল তাঁর। উষ্মা প্রকাশ করায় বাদ পড়তে হয়েছে। সেই ঘটনা যাতে বার বার না ঘটে, চেষ্টা চালাচ্ছেন সঞ্চালক। শুক্রবার কর্ণের বিশেষ পর্বের পরে আবার শনিবারই প্রতিযোগীদের নিয়ে ফিরবেন ‘ভাইজান’। 

You might also like!