Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

The Kapil Sharma Show: কপিলের শোয়ের টিকিট ৫০০০ টাকা? দাম শুনে কপালে ভাঁজ অনুরাগীদের

The Kapil Sharma Show (File Picture)
The Kapil Sharma Show (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুরু হতে চলেছে দ্য কপিল শর্মা শোয়ের নয়া সিজন। তবে এর আগে শোয়ের নতুন বিজ্ঞাপন দেখে চক্ষু চড়কগাছ ভক্তদের। বিজ্ঞাপনে এটা স্পষ্ট যে কপিলের শো দেখার সুযোগ মিলবে মাত্র ৫০০০ টাকার বিনিময়ে। এর সঙ্গে উপরি পাওনা পফকর্ণ ও ঠাণ্ডা পানীয়। কিন্তু কপিলের লাইভ শোয়ের টিকিটের মুল্য এত? সেই দেখে কপালে চিন্তার ভাঁজ সকলের। 

তখন সরাসরি এবিষয়ে কপিলকেই প্রশ্ন করে বসেন এক অনুরাগী। জানতে চান টিকিটের এই মূল্য সত্য়ি কিনা! লেখেন, ‘স্যার দয়া করে জানান যদি এটি সত্যি হয়! কারণ আমরা হায়দরাবাদ থেকে আপনার বেশকিছু অনুরাগী আপনার লাইভ অনুষ্ঠান দেখতে ইচ্ছুক।’

অনুরাগীর এই প্রশ্ন নজর এড়ায়নি কপিলের। তিনি পাল্টা উত্তর দিয়ে অনুরাগীকে জানান, ‘স্যার এটি একটি প্রতারণা। আমরা লাইভ শ্যুট দেখার জন্য আমাদের দর্শকদের কাছ থেকে কখনই একটা টাকাও চার্জ করি না, দয়া করে এই ধরনের প্রতারকদের থেকে সাবধান থাকুন। আপনাকে ধন্যবাদ।’

You might also like!