Breaking News
 
CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের Rahul Gandhi: মোদি সরকারের অন্দরেই রাহুলের ২০০ ‘চর’! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার CM Suvendu Adhikari: জলাশয় পুনরুদ্ধারে জোর, তৃণমূলের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ শুভেন্দুর, অগ্নিমিত্রা-শর্বরীর প্রশংসা CJI Surya Kant: ‘স্মারকলিপি জমা দিতে বৈঠক নয়’, INDIA জোটকে কেন ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট? স্পষ্ট বার্তা CJI-এর Strait of Hormuz: হরমুজে ফের অশান্তি, ড্রোন হামলার পর নিখোঁজ ২ ভারতীয় নাবিক, অবিলম্বে হামলা বন্ধের দাবি দিল্লির Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশের নোটিসেও সাড়া নেই, অভিষেকের বাড়িতে ফের হাজির পুলিশ

 

Entertainment

3 years ago

ইনস্টাগ্রামের রোজগারে বাড়ির ইএমআই ভরেন জাহ্নবী

Janvi Kapoor
Janvi Kapoor

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেখতে নেক্সট ডোর গার্ল হলেও তিনি বেশ বুদ্ধি রাখেন! কথা হচ্ছে জাহ্নবী কপুরকে নিয়ে, বাবা বনি কপুর জানান, ছোট থেকে মাকে না দেখলেই ঠোঁট ফুলে যেত জাহ্নবীর। শ্রীদেবীকে ছাড়া এক মুহূর্ত থাকতেন না। সেই মেয়েই বড় হয়ে মাকে ছাড়া এখন অনেকটাই  স্বাবলম্বী তিনি। খ্যাতির চরমে পৌঁছাতে ছোট্ট ছোট্ট পায়ে তিনি বেশ পথ অতিক্রম করে চলেছেন। 

কথায় আছে বিউটি উইথ ব্রেন! নায়িকা যখন তখন সুন্দরী যে তা বলার অপেক্ষা রাখে না, তবে নায়িকা বেশ বুদ্ধিমান ও। ‘মিলি’ মুক্তির পর এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন কাজের ফাঁকে সমাজমাধ্যমে যা কিছু পোস্ট করেন জাহ্নবী, তা সবই নাকি উদ্দেশ্যপ্রণোদিত! কারন জানতে চাইলে তিনি বলেন সমাজমাধ্যমের উপার্জন থেকেই তো বাড়ির ইএমআই দিই, বাকিটা হাত খরচ। কিন্তু কী ভাবে ভাবছেন? তা ও বাতলে দিলেন নায়িকা, তিনি বলেন-“আমায় যদি পাঁচটা লোকের ‘কিউট’ মনে হয়, তা হলে আরও বেশি বেশি নজরে আসব। বেশি লোকে লাইক করবে আমার ছবি। তা থেকে কয়েকটা সংস্থার প্রস্তাব আসবে। মোটের উপর ধারের কিস্তি মেটানো সহজ হবে আমার পক্ষেই।”

You might also like!