Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

3 years ago

Kanchan Mullick: "আমি রোগা বলে আক্ষেপ নেই, আসল উদ্দেশ্য দর্শকের করতালি"- বললেন কাঞ্চন মল্লিক

Kanchan Mullick (Symbolic Picture)
Kanchan Mullick (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  অভিনেতা অভিনেত্রীদের শারীরিক গঠন নিয়ে প্রায়শই তাঁদের নানান কটাক্ষের শিকার হতে হয়। তবে এই সব কটাক্ষকে এড়িয়ে নিজের কাজকে গুরুত্ব দেওয়া এবং দর্শকের হাততালিই মুল লক্ষ্য অভিনেতা কাঞ্চন মল্লিকের। 

জীবন উপভোগ করে কাটানো বোধহয় কাঞ্চন মল্লিকের কাছ থেকে শিখতে হয়। যার চেহারা থেকে অভিনয় ভক্তসংখ্যা গুণে শেষ করা যাবে না। একটা সময় ছিল যখন তাঁকে দেখার জন্য অনেকেই টিভির পর্দায় হাঁ করে বসে থাকতেন। কারণ, একটাই। কীভাবে গোটা শরীর দিয়ে অভিনয় করতে পারে একজন অভিনেতা তা কাঞ্চনকে না দেখলে বোঝা কঠিন। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত টেনিদা।

একজন সেলসম্যান থেকে একদিন জনতার এক্সপ্রেসে চড়ে আজ এই জায়গায় তিনি। গোটা জার্নিতে নানা ওঠাপড়া এসেছে তো বটেই। তবু তারপর থেকেই মানুষের হৃদয়ের কাঞ্চন মল্লিক হয়ে ওঠা। সত্যিই যে শুধুমাত্র তাঁর নাম নিলেই হাসির চরিত্রের উল্লেখ হয়, এতটুকুও কি আক্ষেপ হয় না কাঞ্চন মল্লিকের। এই সময় ডিজিটালের মুখোমুখি হয়ে তিনি বললেন। ‘কোনও আক্ষেপ নেই। কত লোকই তো কত কিছু বলে। আমি রোগা বেশ করেছি আমি রোগা। সবাইকে মোটা হতে হবে এমন কোনও ব্যাপার নেই। আমাকে দেখে যদি লোক হাসে বা আমার কাজ দেখে যদি লোকের হাসি পায়, তাহলে বুঝব আমি খুব ভালো কাজ করছি।’

You might also like!