Breaking News
 
Taslima Nasrin: দু'দশক পর কলকাতায় তসলিমা! সাদা-লালপাড় শাড়িতে আবেগঘন প্রত্যাবর্তন Militant Arrested in Bardhaman: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিশানা? বর্ধমানে এসটিএফের জালে সন্দেহভাজন জইশ জঙ্গি Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায়

 

Entertainment

1 hour ago

Kangana vs Saurav Controversy: ‘আমি ছাত্র নই, সাংবাদিক’— কঙ্গনার মন্তব্যে পাল্টা জবাব ‘ককরোচ’ সৌরভের, বাকযুদ্ধ আরও তীব্র

Kangana Ranaut-Saurav Das
Kangana Ranaut-Saurav Das

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মান্ডির সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত এবং সিজেপি-র মুখপাত্র সৌরভ দাসের মধ্যে শুরু হওয়া বাকযুদ্ধ ক্রমেই নতুন মাত্রা পাচ্ছে। নিট-সংক্রান্ত আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিতর্কে এবার নিজের পরিচয় ও বয়স নিয়ে কঙ্গনার মন্তব্যের কড়া জবাব দিলেন সৌরভ। সম্প্রতি সমাজমাধ্যমে কঙ্গনা রানাউত দাবি করেছিলেন,  ‘আমি গুগলে এই ব্যক্তি সম্পর্কে কিছু তথ্য খুঁজে পেলাম। ওঁর বয়স ২৮ বছর। কীভাবে নিজেকে ছাত্র দাবি করেন তা আমার বোধগম্য নয়।’ 

কঙ্গনার সেই মন্তব্য ভাইরাল হওয়ার পরই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খোলেন সৌরভ। তিনি বলেন, ‘কঙ্গনাজিকে গুগলও ভুল তথ্য দিচ্ছে। আমার বয়স ২৮ নয়, ২৭। আমি ছাত্র নই, সাংবাদিক।’ পাশাপাশি তিনি জানান, ‘স্টুডেন্ট অফ লাইফ’ কথাটির অর্থ জীবন থেকে প্রতিনিয়ত শেখার মানসিকতা। সেই শিক্ষা গ্রহণের মনোভাব সবার মধ্যেই থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। সৌরভের কথায়, “কঙ্গনাজিকে গুগলও ভুল তথ্য দিচ্ছে। আমার বয়স ২৮ নয়, ২৭। আমি ছাত্র নই, একজন সাংবাদিক। নিজেকে সক্রিয় ছাত্র বলে কোনওদিন দাবি করিনি। প্রত্যেকেই স্টুডেন্ট অফ লাইফ অর্থাৎ জীবন থেকে শিক্ষা নেয় বা জীবনের ছাত্র। প্রত্যেক মানুষেরই এই মানসিকতা রাখা প্রয়োজন। তাহলে আমরা এগিয়ে যেতে পারব, পরস্পরকে আরও ভালোভাবে বুঝতে শিখব। কারও বয়স বেশি হলেই তিনি জ্ঞানী হবেন, এমনটা নয়। শেখার মানসিকতা না থাকলে প্রকৃত অর্থে জ্ঞানার্জনও সম্ভব নয়। কঙ্গনা জিরও বিষয়টি বোঝা উচিত এবং তাঁরও জীবনের ছাত্র হওয়া উচিত।”


এর আগে কঙ্গনা রানাউত সৌরভ দাসকে ‘অকর্মণ্য’ ও ‘বেকার’ বলে আক্রমণ করেছিলেন। সেই মন্তব্যেরও জবাব দিতে পিছপা হননি সৌরভ। তাঁর দাবি, “নিজের রাজনৈতিক দলেই কঙ্গনাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। তাহলে বিরোধীরা কেন তাঁকে গুরুত্ব দেবে? আমার মনে হয়, বর্তমান প্রজন্মের অনেকেই তাঁর বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নেয় না।” নিট আন্দোলন ঘিরে শুরু হওয়া এই কথার লড়াই এখন ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে পৌঁছেছে। দুই পক্ষের পাল্টাপাল্টি মন্তব্যে বিতর্ক আরও জোরদার হয়েছে। রাজনৈতিক মহলের পাশাপাশি সমাজমাধ্যমেও এই বাকযুদ্ধ নিয়ে চলছে বিস্তর আলোচনা।  

You might also like!