Entertainment

3 years ago

Gol Maal actor Harish Magon passes away:চলচ্চিত্র জগতে শোকের আবহ, প্রয়াত 'গোল মাল' খ্যাত অভিনেতা হরীশ মেগন

Gol Maal actor Harish Magon passes away
Gol Maal actor Harish Magon passes away

 

মুম্বই, ৩ জুলাই : প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা হরীশ মেগন। ‘গোল মাল’, ‘নমক হালাল’, ‘চুপকে চুপকে’-র মতো ছবিতে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন হরীশ। প্রয়াণ-কালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। হরীশের মৃত্যু-সংবাদের খবর রবিবার রাতেই জানা গিয়েছিল। তবে, বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

হিন্দি ছবির জগতে প্রায় তিন দশকের অভিনয় জীবন হরীশের। অপেক্ষাকৃত ছোট পরিসরের চরিত্রেই অভিনয় করতেন তিনি। গুলজারের সঙ্গে সুসম্পর্কের কারণে ‘আঁধী’ ছবিতেও সুযোগ পান। তবে হৃষীকেশ মুখোপাধ্যায় পরিচালিত ‘গোল মাল’ ছবিতে তাঁর অভিনয় দর্শক এখনও মনে রেখেছেন। অমিতাভ বচ্চন অভিনীত একাধিক ছবিতে ছিলেন হরীশ। এর মধ্যে উল্লেখযোগ্য ছবি ‘নমক হালাল’, ‘শাহেনশা’, ‘আজুবা’, ‘সত্তে পে সত্তা’।


You might also like!