Entertainment

3 years ago

Aindrila Sharma : আরও সংকটজনক অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা, বাড়ানো হয়েছে ভেন্টিলেশনের মাত্রা

Aindrila Sharma
Aindrila Sharma

 

কলকাতা, ১৫ নভেম্বর  : পরিস্থিতি আগের থেকে আরও সংকটজনক অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। ওঠানামা করছে অভিনেত্রীর রক্তচাপ। হাসপাতাল সূত্রে খবর, ভেন্টিলেশনের মাত্রা বাড়ানো হয়েছে তাঁর।

মঙ্গলবার স্ক্যান রিপোর্টে দেখা যায়, ব্রেন স্ট্রোকের পর মাথার যে পাশে অস্ত্রোপচার হয়েছিল তার বিপরীত দিকে রক্ত জমাট বেঁধেছে ঐন্দ্রিলার। যা নতুন করে চিন্তা বাড়াচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, ইতিমধ্যেই আগের ওষুধ বদলে নতুন অ্যান্টিবায়োটিক চালু করা হয়েছে অভিনেত্রীর। তাঁর শরীর এতে সাড়া দেয় কি না, তা দেখার জন্য বাড়তি সতর্কতায় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, নতুন করে যে রক্ত জমাট বেঁধেছে, তা আকারে এতই ক্ষুদ্র যে অস্ত্রোপচার করা যাবে না। ওষুধ দিয়ে কমানোর চেষ্টা করা হচ্ছে। যদিও চিন্তা বাড়াচ্ছে সংক্রমণ। এখনও তা কমার লক্ষ্মণ নেই। তাই জ্বরও কমছে না। পরিস্থিতি আগের থেকে সংকটজনক বলেই মনে করছেন চিকিৎসকরা।


You might also like!