Entertainment

3 years ago

'Bapida' passed away: মারণ রোগ ক্যান্সার কেড়ে নিল প্রাণ, ''মহীনের ঘোড়াগুলি'-র 'বাপিদা' প্রয়াত

Bapi Da ('Mohiner Ghoraguli') Passed Away (File Picture )
Bapi Da ('Mohiner Ghoraguli') Passed Away (File Picture )

 

কলকাতা, ২৫ জুন : প্রয়াত হয়েছেন কিংবদন্তি বাংলা ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’-র ‘বাপিদা’ ওরফে তাপস দাস। দীর্ঘ দিন ধরে ভুগছিলেন ফুসফুসের ক্যান্সারে। চিকিৎসাও চলছিল তাঁর। চিকিৎসকদের সমস্ত প্রয়াস ব্যর্থ করে রবিবার প্রয়াত হয়েছেন ''বাপিদা''।

মারণরোগে ভুগছিলেন তাপস। ‘বাপিদা’র অসুস্থতার খবর শোনামাত্রই তাঁর পাশে এসে দাঁড়ান শহরের সঙ্গীতশিল্পীরা। চিকিৎসার খরচ জোগাতে তৈরি করা হয় তহবিল। ‘ফসিলস’ থেকে ‘বর্ণ অনন্য’, শিল্পীপ চিকিৎসার খরচ জোগাতে একাধিক কনসার্টের আয়োজন হয় শহরেই। পরে অবশ্য তাঁর চিকিৎসার দায়িত্ব নেয় রাজ্য সরকার। এসএসকেএম হাসপাতালেই চিকিৎসা চলছিল শিল্পীর। কিন্তু, সমস্ত চেষ্টা ব্যর্থ করে না-ফেরার জগতে চলে গেলেন তাপস দাস।


You might also like!