Breaking News
 
Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর Donald Trump & Volodymyr Zelenskyy | জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প! ইউক্রেনের নেতৃত্ব বদলের ডাক মার্কিন প্রেসিডেন্টের CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের Rahul Gandhi: মোদি সরকারের অন্দরেই রাহুলের ২০০ ‘চর’! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার

 

Entertainment

3 years ago

প্রয়াত পরিচালক ইসমাইল শ্রফ, মুম্বইয়ের হাসপাতালে জীবনাবসান

Ismail Shroff
Ismail Shroff

 

মুম্বই, ২৭ অক্টোবর : প্রয়াত হয়েছেন বলিউডের বর্ষীয়াণ চলচ্চিত্র পরিচালক ইসমাইল শ্রফ। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গোবিন্দার প্রথম ছবির পরিচালক ইসমাইল। দীর্ঘ একমাস ধরে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। ইসমাইল শ্রফের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন অভিনেতা গোবিন্দা থেকে পদ্মিনী কোলাপুরি।

প্রায় এক মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, পরিচালককে মুম্বইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বার্ধক্যজনিত এবং শারীরিক অসুস্থতার কারণে চলে গেলেন তিনি। গোবিন্দা, পদ্মিনী কোলাপুরী, অশোক পণ্ডিত পরিচালকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। আহিস্তা আহিস্তা, জিদ, আগার, গড এন্ড গান, পুলিশ মজদুর, মাজধার, দিল আখির দিল হ্যায়, বুলন্দি, নিশ্চাই, সূর্যা এবং ঝুটা সাচ-এর মত ছবি পরিচালনা করেছেন ইসমাইল শ্রফ। পরিচালক হিসেবে তাঁর শেষ ছবি ছিল থোড়া তুম বাদলো থোড়া হাম। ২০০৪ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। আর্য বব্বর এবং শ্রিয়া শরণ মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন।


You might also like!