Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

3 years ago

Twitter New Rules : শাহরুখ , অমিতাভ থেকে বিরাট কোহলি! মাস্কের নয়া নিয়মে টুইটারে নীল টিক হারালেন সেলেবরা

Twitter Account (Symbolic Account)
Twitter Account (Symbolic Account)

 

নয়াদিল্লি, ২১ এপ্রিল : মাইক্রোব্লগিং সাইট টুইটারে ব্লু টিক অর্থাৎ নীল টিক থাকা মানে সেটা আসল অ্যাকাউন্ট। ফেসবুকের মতোই অনেকেই সেলেবদের নামে টুইটারে ভুয়ো অ্যাকাউন্ট করে থাকেন। আসল নাকি ভুয়ো অ্যাকাউন্ট ধরতে টুইটারে ব্লু টিক খুব সাহায্য করে। কিন্তু টুইটার কেনার পর মার্কিন শিল্পপতি ইলন মাস্ক এই ব্লু টিক নিয়ে নয়া নীতি চালু করেছেন। এবার থেকে টুইটারে ব্লু টিক রাখতে হলে ভারতীয় মুদ্রায় খরচ করতে হবে বছরে ৯ হাজার ৪০০ টাকা। যারা এই টাকা দেবে, তারা ব্লু টিক পাবেন। সাবস্প্রিশনের পিছনে অর্থ খরচ না করলে, যত বড় সেলেব্রিটি বা রাজনৈতিক বা প্রশাসনিক পদস্থ ব্যক্তি হোক না কেন, তাদের অ্যাকাউন্টে ব্লু টিক থাকবে না। একেবারে ফেলো কড়ি, লহ নীল চিহ্নের মত ব্যাপার।

মাস্কের এই নিয়মে, শুক্রবার টুইটারে ব্লু টিক হারালেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, বিরাট কোহলির মত অত্যন্ত জনপ্রিয় সেলেবদের অফিসিয়াল অ্যাকাউন্টও। আলিয়া ভাট-সহ বলিউডের বিভিন্ন সেলেবদেরও টুইটারে নীল সঙ্কেত মুছে ফেলা হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের টুইটার অ্যাকাউন্টেও নেই ব্লু টিক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার অ্যাকাউন্টেও নীল টিক চিহ্ন দেখা যাচ্ছে না। বিরাট কোহলির পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার টুইটার অ্যাকাউন্টেও ব্লু টিক নেই। ফলে কিছুতেই বোঝার উপায় থাকছে না তাদের অ্যাকাউন্টগুলি টুইটারে ভ্যারিফায়েড বা যাচাই করা হয়েছে কি না।


You might also like!