Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

3 years ago

Biopic of Hrithik Ghatak:আসছে ঋত্বিক ঘটকের বায়োপিক

Biopic of Hrithik Ghatak
Biopic of Hrithik Ghatak

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বড় পর্দায় আসছে ঋত্বিক ঘটকের বায়োপিক ‘অলক্ষে ঋত্বিক’। ছবির পরিচালনায় আছেন শুভঙ্কর ভৌমিক। প্রবাদপ্রতিম পরিচালকএর জীবনের অজানা কাহিনী এবার ফুটে উঠবে রূপোলী পর্দায়।

চিত্র পরিচালক মিলন ভৌমিকের ছেলে শুভঙ্কর ভৌমিক বড় পর্দায় কিংবদন্তিকে তুলে ধরবেন, পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনি। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সঙ্গীত শিল্পী শিলাজিৎ মজুমদার, সুরমা ঘটকের চরিত্রে থাকছেন অভিনেত্রী পায়েল সরকার। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন ভূমিকায় রাজ,সম্রাট মুখার্জি, শিবাজী দাশগুপ্ত,শুভম বসু,দেবব্রত অধিকারী সহ আরও অনেকে।

চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান অনস্বীকার্য। একাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি।তাঁর প্রথম পরিচালিত ছবি নাগরিক এবং প্রথম মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য ছবি ‘অযান্ত্রিক’। কিংবদন্তি সত্যজিৎ রায় , মৃণাল সেনের নামের সঙ্গে তাঁর নামও সমানভাবে নেওয়া হয় । জানা গিয়েছে কলকাতার বিভিন্ন স্থানে ছবির শুটিং হবে, তবে এখনও অবধি কোনও দিনক্ষণ প্রকাশ্যে আসেনি।


You might also like!