Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

3 years ago

Bhojpuri singer Pawan Singh died: নির্মীয়মান বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু ভোজপুরি গায়ক পবন সিংয়ের

Former Bhojpuri Singer Pawan Singh
Former Bhojpuri Singer Pawan Singh

 

পটনা, ৫ মে : ভোজপুরি বিনোদন মহলে ফের শোকের ছায়া। সম্প্রতি আকস্মিকভাবে মৃত্যু হয় ভোজপুরি মেডেল-অভিনেত্রী আকাঙ্খা দুবের। বেনারসের একটি হোটেল কক্ষ থেকে মিলেছে অভিনেত্রীর লাশ। কীভাবে তাঁর মৃত্যু হল, এখনও হদিস মেলেনি। এবার ছাদ থেকে পড়ে মারা গেলেন ভোজপুরি সঙ্গীত জগতের উদীয়মান গায়ক পবন সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। সূত্রের খবর, বৃহস্পতিবার বিহারের রোহতাসে একটি নির্মীয়মান বাড়ির ছাদ থেকে পড়ে মারা যান তিনি।

ঘটনাচক্রে তিনি তাঁর নতুন বাড়ি পরিদর্শনে গিয়েছিলেন। বাবার স্বপ্নপূরণ করতে নিজেই নতুন বাড়ি তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন গায়ক। সেই বাড়ির ছাদ থেকে পড়েই মৃত্যু হয় তাঁর। রোহতাসের দেহরি নগর থানার কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পবন তাঁর নির্মীয়মান বাড়ির কাজ কেমন চলছে, তা দেখতেই সেখানে পরিদর্শনে গিয়েছিলেন তিনি। দোতলায় উঠে সেই ছাদের কোনও কার্নিশ না থাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়ে যান পবন। ঘটনাস্থলে উপস্থিত সকলে আহত গায়ককে বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

গায়কের মৃতদেহ পুলিশ ময়নাতদন্তের জন্য সাসারাম সদর হাসপাতালে পাঠিয়েছে। সূত্রের খবর, পবনের বাবা মহেন্দ্র সিং বিহারের পুলিশে চাকরি করতেন। অবসর নেওয়ার পর তাঁর একটি বাড়ি তৈরি করার ইচ্ছা ছিল, আর বাবার স্বপ্ন পূরণেই বাড়ি তৈরির কাজ শুরু করে ছিলেন পবন। সেই স্বপ্নের বাড়ির ছাদ থেকে পড়েই মারা গেলেন তিনি।


You might also like!