Entertainment

3 years ago

Abar Pralay: কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন! ক্রাইমকে বুড়ো আঙুল দেখাতে আসছেন অনিমেষ দত্ত

Abar Proloy (File Picture)
Abar Proloy (File Picture)

 

দুরন্ত বার্তাঃ আবার প্রলয় নিয়ে দর্শকদের মন মাতাতে হাজির হতে চলেছেন রাজ চক্রবর্তী। আর এই সিরিজেই ক্রাইমকে ট্রিগারে তাক করবেন অনিমেষ দত্ত অর্থাৎ শাশ্বত চট্টোপাধ্যায়। ৩০ জুন সন্ধায় মুক্তি পেল ছবির টিজার। মুহূর্তে দর্শকদের ভালো লাগা ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়া জুড়ে। 

২০১৩ সালে অনিমেষ দত্ত হয়ে বরুণ বিশ্বাসের খুনের তদন্ত করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। এবার মারকাটারি মেজাজে সুন্দরবনে দেখা যাবে তাঁকে। সেখানে দুঁদে পুলিশ অফিসারকে পাঠানো হয় নারী পাচার রুখতে। আর তা করতে গিয়ে গুণ্ডাদের রীতিমতো মাথায় তুলে ছুড়ে ফেলছে অনিমেষ দত্ত। তাঁর মুখে শোনা যাচ্ছে সংলাপ, “কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন…আমি ম বলি না ক বলি।”ঋত্বিকের চরিত্রকে দেখা যাচ্ছে ধর্মগুরু হিসেবে। লম্বা চুল ও চোখে চশমা রয়েছে। যা মনে হচ্ছে তাতে খল চরিত্রেই অভিনয় করেছেন অভিনেতা। এছাড়াও ছবিতে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, জুন মালিয়া।

সেখানে আবার ধর্মগুরু হিসেবে ঋত্বিকের চরিত্রকে দেখানো হচ্ছে।  Zee ফাইভে দেখা যাবে এই সিরিজ। তবে মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

You might also like!