Breaking News
 
CM Suvendu Adhikari: জলাশয় পুনরুদ্ধারে জোর, তৃণমূলের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ শুভেন্দুর, অগ্নিমিত্রা-শর্বরীর প্রশংসা CJI Surya Kant: ‘স্মারকলিপি জমা দিতে বৈঠক নয়’, INDIA জোটকে কেন ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট? স্পষ্ট বার্তা CJI-এর Strait of Hormuz: হরমুজে ফের অশান্তি, ড্রোন হামলার পর নিখোঁজ ২ ভারতীয় নাবিক, অবিলম্বে হামলা বন্ধের দাবি দিল্লির Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশের নোটিসেও সাড়া নেই, অভিষেকের বাড়িতে ফের হাজির পুলিশ Diwali 2026: দুর্গাপুজোর পরই দীপাবলির তোড়জোড়, ৮ নভেম্বর কালীপুজো! অমাবস্যা কখন শুরু? Durga Puja 2026 :অন্নপূর্ণার আশীর্বাদে ভরে উঠুক ঘর, সল্টলেকের পুজোয় খাদ্যাভাবমুক্ত বিশ্বের কামনা

 

Entertainment

3 years ago

Aindrila Sharma : ১২ তম দিনেও জ্ঞান ফিরলনা ঐন্দ্রিলার

Aindrila sharma health improvement slowed down
Aindrila sharma health improvement slowed down

 

কলকাতা, ১২ নভেম্বর : লড়াই জারি রেখেছেন ২৪ বছর বয়সী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। শনিবার হাসপাতাল সূত্রে খবর, সংক্রমণ বেড়েছে তাঁর। ঐন্দ্রিলার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন নেটপাড়া থেকে শুরু করে তাঁর সহকর্মী ও পরিবার। তাঁর জ্বর রয়েছে। তাপমাত্রা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন চিকিৎসকেরা। এদিন বাড়ানো হয়েছে ঐন্দ্রিলার ভেন্টিলেশনের মাত্রা। শুক্রবারের তুলনায় তাঁর অবস্থার সামান্য অবনতি হয়েছে। যেটি চিন্তার বিষয় বলেই মনে করছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই ঐন্দ্রিলার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল বোর্ড অভিনেত্রীর অ্যান্টিবায়োটিক পরিবর্তন করে দিয়েছেন। রিপিট স্ক্যান করার কথাও জানিয়েছিলেন চিকিৎসকেরা। প্রসঙ্গত, ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী।

You might also like!