Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

4 years ago

‘আদিপুরুষ’ ছবির প্রথম ঝলক প্রকাশের অনুষ্ঠানে প্রভাস ও কৃতির অন্তরঙ্গ মুহূর্ত ধরা পড়ল ক্যামেরার লেন্সে

Prabhas and Kriti
Prabhas and Kriti

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  প্রভাস এবং কৃতি শ্যাননকে এই প্রথম বার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে ওম রাউতের পরিচালনায় ‘আদিপুরুষ’ ছবিতে। এই দুই তারকার সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই বলিপাড়ায় গুঞ্জন চলছে। ‘আদিপুরুষ’ ছবির প্রথম ঝলক প্রকাশের অনুষ্ঠানে দুই তারকার এমন এক অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরার লেন্সে ধরা পড়েছে যা সামনে আসার পর অনুরাগীরা তাঁদের সম্পর্ক নিয়ে আরও কৌতূহলী হয়ে পড়েছেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাস, কৃতি শ্যানন, ওম রাউত এবং প্রযোজক ভূষণ কুমার। অনুষ্ঠান চলাকালীন নজরে পড়ে, প্রভাসের কপালে ফোঁটা ফোঁটা ঘাম জমতে শুরু করেছে। এক সময় তাঁকে হাত দিয়ে কপালের ঘামও মুছতে দেখা যায়। অভিনেতার ঠিক পাশে দাঁড়িয়েছিলেন কৃতি। প্রভাসকে হঠাৎ এই অবস্থায় কৃতি তাঁর লেহেঙ্গার ওড়নাটি প্রভাসের দিকে এগিয়ে দেন। সেই ওড়না দিয়েই অভিনেতাকে কপালের ঘাম মুছতে বলেন তিনি। এই মুহূর্ত লেন্সবন্দি হতেই বলিপাড়ায় আবার নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।


You might also like!