Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

4 years ago

Pradip Mukherjee Passed Away : অসুস্থতাই কেড়ে নিল প্রাণ, প্রবীণ অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়ের জীবনাবসান

actor pradeep mukherjee passed away
actor pradeep mukherjee passed away

 

কলকাতা, ২৯ আগস্ট : প্রয়াত হয়েছেন বাংলা সিনেমার প্রবীণ অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়। সোমবার সকাল ৮.১৫ মিনিট নাগাদ দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যালিটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। ফুসফুসে সংক্রমণ-সহ একাধিক সমস্যা নিয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হন অভিনেতা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রেখে তাঁর চিকিৎসা চলছিল। সোমবার সেই লড়াই হেরে অমৃতলোকের পথে যাত্রা করলেন সত্যজিত রায় পরিচালিত জন অরণ্যের সোমনাথ।

সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘জন অরণ্য’ ছবিতে প্রদীপ মুখোপাধ্যায়ের অভিনয় বর্তমানেও গেঁথে আছে দর্শক মনে। এছাড়াও বুদ্ধদেব দাশগুপ্তর সঙ্গে ‘দূরত্ব’ এবং পরবর্তীতে ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন থেকে শুরু করে টলিউডের একদম হালফিলের পরিচালক ইন্দ্রাশিস দাশগুপ্তের সঙ্গেও কাজ করেছেন তিনি। ‘অশ্লীলতার দায়ে’, ‘সতী’, ‘পুরুষত্তোম’, ‘হিরের আংটি’, ‘বাক্স রহস্য’, ‘কালরাত্রি’, ‘দহন’, ‘উৎসব’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’-তাঁর কেরিয়ারের উল্লেখযোগ্য ছবি। সুজয় ঘোষের ‘কাহানি ২’তেও দেখা গিয়েছে তাঁকে। পরপর দু-বার করোনা আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন শষ্যশায়ী ছিলেন তিনি। দীর্ঘ অসুস্থতার পর এবার পরলোক গমন করলেন প্রদীপ মুখোপাধ্যায়।

You might also like!