Country

2 years ago

Chandrashekhar Azad:চন্দ্রশেখর আজাদকে নিরাপত্তা দেবে যোগী সরকার

Yogi government will provide security to Chandrashekhar Azad
Yogi government will provide security to Chandrashekhar Azad

 

লখনউ, ২ জুলাই : গত বুধবার দেওবন্দে প্রাণঘাতী হামলা হয় ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদের উপর । এরপরই তাঁর নিরাপত্তার দায়িত্ব নিল যোগী আদিত্যনাথের সরকার। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন, আজাদের উপর হামলার তদন্ত চলছে। সরকার তাঁর নিরাপত্তার দায়িত্ব নেবে।

তাৎপর্যপূর্ণ দলিত সমাজের ‘রাবণ’কে নিজেদের ‘বন্ধু’ হিসাবে সম্বোধন করে ব্রজেশ পাঠক বলেছেন,”চন্দ্রশেখর আমাদের বন্ধু। তাঁর উপর হামলার ঘটনার তদন্ত চলছে, দোষীরা ধরা পড়বেই। আজাদকে আমরা নিরাপত্তাও প্রদান করছি। সমস্ত ক্ষেত্রে আমাদের সরকার দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

গত বুধবার দেওবন্দে আজাদের উপর প্রাণঘাতী হামলা হয়। অস্ত্রশস্ত্র-সহ তাঁর কনভয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। একটি গুলি তাঁর শরীর ছুঁয়ে বেরিয়ে যায়। সেই হামলায় ঘটনায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সবাইকেই হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এঁদের কাছ থেকে কোনও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি।

প্রাণে বাঁচার পরই আজাদ হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘এরপর হামলার চেষ্টা করা হলে হামলাকারীরা প্রাণে বাঁচবে না।’ বস্তুত রাবণ বরাবরই চরমপন্থী। সবসময় প্রচুর অনুগামী নিয়ে ঘোরেন। সঙ্গে অস্ত্রশস্ত্র রাখেন বলেও শোনা যায়। তবে উত্তরপ্রদেশ সরকার নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণার পর তিনি সুর খানিক নরম করেছেন। আপাতত তিনি পুরো ঘটনার বিচারবিভাগীয় তদন্ত চাইছেন।

You might also like!