Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Yogi Adityanath: সাফাই কর্মীদের সঙ্গে খাবার খেলেন যোগী, দিলেন একগুচ্ছ আশ্বাস

Yogi lunch with sanitation worker
Yogi lunch with sanitation worker

 

প্রয়াগরাজ, ২৭ ফেব্রুয়ারি : মহাকুম্ভ মেলাকে স্বচ্ছ ও সুন্দর রাখতে যাঁরা দিন-রাত পরিশ্রম করেছেন, সেই সাফাই কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার দুপুরে প্রয়াগরাজে সাফাই কর্মীদের সঙ্গে দুপুরের মধ্যাহ্নভোজ সারলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সাফাই কর্মীদের সঙ্গে বসে খাবার খেয়েছেন দুই উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক–ও।

সাফাই কর্মীদের একগুচ্ছ আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, "আমাদের সরকার প্রয়াগরাজের মহাকুম্ভে স্যানিটেশন এবং স্বাস্থ্যকর্মীদের ১০ হাজার টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা নিশ্চিত করতে যাচ্ছি, এপ্রিল থেকে স্যানিটেশন কর্মীদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা দেওয়া হবে।" যোগী আরও জানান, "অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে টাকা দেওয়া হবে এবং তাঁদের সকলকে স্বাস্থ্য কভারেজের জন্য আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত করা হবে, আরও ভাল কল্যাণ এবং সহায়তা নিশ্চিত করা হবে।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…