Country

2 years ago

Sudarshan Setu: বেট দ্বারকা মন্দিরে পূজার্চনা প্রধানমন্ত্রীর, জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন সুদর্শন সেতু

Sudarshan Setu (File Picture)
Sudarshan Setu (File Picture)

 

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন গুজরাটের সুদর্শন সেতু। ওখা মূল ভূখণ্ড এবং বেট দ্বারকা দ্বীপকে (গুজরাটে) সংযুক্ত করেছে এই সুদর্শন সেতু। রবিবার সকালে বেট দ্বারকা মন্দিরে পূজার্চনা করেছেন প্রধানমন্ত্রী মোদী, এরপরই সুদর্শন সেতু জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন তিনি। উদ্বোধনের পরই সেতুতে হাঁটাচলা করেন প্রধানমন্ত্রী, সেতুতে দাঁড়িয়ে দুই দিকের সৌন্দর্য্যও উপভোগ করেন মোদী।

এই সেতু প্রায় ৯৮০ কোটি ব্যয়ে নির্মিত হয়েছে। এখনও পর্যন্ত ২.৩২ কিলোমিটারের এই সেতুই দেশের দীর্ঘতম কেবল-সেতু। সুদর্শন সেতু একটি অনন্য ডিজাইনের জন্য মানুষের নজর কাড়বে, যেখানে শ্রীমদ ভগবদ্গীতার শ্লোক এবং উভয় পাশে ভগবান কৃষ্ণের ছবি দিয়ে সাজানো ফুটপাথ রয়েছে। এতে ফুটপাথের উপরের অংশে সোলার প্যানেল বসানো হয়েছে, যা এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। এই সেতুটি পরিবহন সহজ করবে এবং দ্বারকা এবং বেট-দ্বারকার মধ্যে ভক্তদের ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে।

You might also like!