Breaking News

 

Country

1 year ago

Varanasi: মঙ্গলে মোদীর সমর্থনে বারাণসীতে নারীশক্তি সম্মেলন

Pm Modi in Varanasi (File Picture)
Pm Modi in Varanasi (File Picture)

 

বারাণসী, ২১ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ফের তাঁর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে প্রচারে যাচ্ছেন। মনোনয়ন পেশের দিনই তিনি একদফা প্রচার সারেন। মঙ্গলবার তাঁর প্রচারের অন্যতম কর্মসূচি নারীশক্তি সম্মেলনে যোগদান।

নরেন্দ্র মোদী নারী ক্ষমতায়নের কথা বারবার বলেন। মহিলা ভোটারদের সমর্থন পেতে নানা কর্মসূচিও নিয়েছে দল। বারাণসীতে তাঁর ভোটারদের বড় অংশ মহিলা। মঙ্গলবার বারাণসীতে নারীশক্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, ওই সম্মেলনকে মিনি ভারত হিসাবে তুলে ধরা হবে। বারাণসীতে বসবাসকারী সব রাজের মহিলাদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলবেন এদিন।


You might also like!