Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Mallikarjun Kharge : দেশের উন্নয়নে আমাদের একসঙ্গে কাজ করতে হবে : মল্লিকার্জুন খাড়গে

Mallikarjun Kharge (File Picture)
Mallikarjun Kharge (File Picture)

 

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর  : দেশের উন্নয়নে আমাদের একসঙ্গে কাজ করতে হবে, কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভায় বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে মঙ্গলবার সংসদের সেন্ট্রাল হলে একথা বলেন।

তিনি সাংসদদের উদ্দেশে জানান, দেশের উন্নয়নের জন্য আমাদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দূরে গিয়ে কাজ করা জরুরি। তবেই দেশের উন্নয়ন সম্ভব। খাড়গে আরও বলেন, এই সেন্ট্রাল হল অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রয়েছে। এই স্থান গণপরিষদের সব সভার সঙ্গে সঙ্গে পন্ডিত নেহরুর ভাষণও দেখেছে। এই সেন্ট্রাল হল ভারতের সংসদের সমৃদ্ধ ঐতিহ্যের সাক্ষ্য বহন করে আসছে। ১৯৪৬ সাল থেকে ১৯৪৯ সাল পর্যন্ত এই হলটিতে গণপরিষদের বৈঠক বসেছিল। খাড়গে জানান, আজকে এই উপলক্ষ্যে তিনি বিনীতভাবে ডঃ রাজেন্দ্র প্রসাদ, পন্ডিত জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল এবং বিআর আম্বেদকরের অবদানকে স্মরণ করছেন এবং তাদের অভিবাদন জানাচ্ছেন।

উল্লেখ্য, মঙ্গলবার থেকে নতুন ভবনে সংসদের কার্যক্রম শুরু হবে। এই উপলক্ষ্যে সেন্ট্রাল হলে জড়ো হন ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্যরা। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে এবং সাংসদদের সামনে মঙ্গলবার তাদের মতামত তুলে ধরবেন।

You might also like!