Country

2 years ago

A Freight Train: দাঁড়িয়ে ছিল কাঠুয়া স্টেশনে; চালক ছাড়াই ছুটল ট্রেন, তদন্তের নির্দেশ রেলের

The train ran without a driver, the railways ordered an investigation
The train ran without a driver, the railways ordered an investigation

 

কাঠুয়া, ২৫ ফেব্রুয়ারি: দাঁড়িয়ে ছিল পঞ্জাবের কাঠুয়া স্টেশনে, চালক ছাড়াই আচমকা ছুটতে থাকে ফ্রেইট ট্রেনটি। ঢাল থাকার কারণে ট্রেনটি এগিয়ে যেতে থাকে, তবে বড়সড় দুর্ঘটনা ঘটার আগেই ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার সকালে জম্মুর ডিভিশনাল ট্রাফিক ম্যানেজার বলেছেন, "কাঠুয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ফ্রেইট ট্রেন আচমকাই পাঠানকোটের দিকে এগিয়ে যেতে থাকে, ঢালের কারণে চালক ছাড়াই চলতে শুরু করে ট্রেনটি। মুকেরিয়ান পঞ্জাবের উচি বাসির কাছে ট্রেনটি থামানো হয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।"

You might also like!