Country

2 years ago

Vikramaditya Singh:হিমাচলের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন বিক্রমাদিত্য, বললেন সরকারে থাকার মানে হয় না

Vikramaditya Singh
Vikramaditya Singh

 

শিমলা, ২৮ ফেব্রুয়ারি : হিমাচল প্রদেশের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন বিক্রমাদিত্য সিং। বুধবার সকালে সাংবাদিক সম্মেলনে করে মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার কথা তিনি। কংগ্রেস বিধায়ক বিক্রমাদিত্য বলেছেন, "বিগত ২-৩ দিন ধরে যা ঘটেছে, তা গণতন্ত্রের জন্য কাম্য নয়। হিমাচল প্রাদেশে এটা উদ্বেগের বিষয় কারণ, রাজ্যের ৭০ লক্ষ মানুষ সরকার নির্বাচন করেছেন, কংগ্রেসকে ভোট দিয়েছেন। কিন্তু ক্রস-ভোটিংয়ের যে ঘটনা ঘটেছে, তা উদ্বেগজনক।"

বিক্রমাদিত্য আরও বলেছেন, "প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং-এর নাম (বিধানসভা) নির্বাচনে ব্যবহার করা হয়েছিল তাতে কোনও সন্দেহ নেই...এটা সত্যি ঘটনা, রেকর্ডের ব্যাপার। সবার অবদানে এই সরকার গঠিত হয়েছে। সরকারের শাসনের এক বছর পূর্ণ করেছে। সরকারের কাজকর্ম নিয়ে আমি কখনও কিছু বলিনি, তবে আজ স্পষ্টভাবে বলা আমার দায়িত্ব...আমি সবসময় বলেছি পদ এবং মন্ত্রিসভার পদ আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হিমাচল প্রদেশের জনগণের সঙ্গে সম্পর্ক...কিন্তু গত এক বছরে সরকারে যে ধরনের ব্যবস্থা বিরাজ করছে, কীভাবে বিধায়কদের উপেক্ষা করা হয়েছে এবং তাঁদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে।" এই সরকারে থাকার আর কোনও মানে হয় না বলে মন্তব্য করেছেন বিক্রমাদিত্য।"


You might also like!