Country

3 years ago

Vigilance in Pathankot military area :পাঠানকোট সামরিক এলাকায় সতর্কতা, সেনার তল্লাশি অভিযান, বন্ধ স্কুল

Vigilance in Pathankot military area
Vigilance in Pathankot military area

 

চণ্ডীগড়, ৩ মে  : পাঠানকোট সামরিক এলাকায় সন্দেহজনক বস্তু দেখে সতর্কতা জারি করেছে সেনাবাহিনী। বুধবার মিলিটারি এলাকায় স্কুল বন্ধ করে তল্লাশি চালানো হচ্ছে। পাঠানকোটের সামরিক এলাকায় এর আগেও সন্ত্রাসী হামলা হয়েছে। বলা হচ্ছে, ৩০ এপ্রিল রাতে জম্মু অঞ্চল থেকে অনুপ্রবেশের তথ্য পাওয়া গেছে। সেনাবাহিনীর গোয়েন্দা শাখার খবর পাওয়ার পরে সেনাবাহিনী এবং পঞ্জাব পুলিশ যৌথভাবে পাঠানকোট থেকে জম্মু-কাশ্মীর সীমান্তে বুধবার ভোরবেলা সতর্কতা ঘোষণা করেছে।

এদিকে, পঞ্জাব পুলিশ টুইট করেছে, পাঠানকোটের পরিস্থিতি শান্তিপূর্ণ এবং নিয়ন্ত্রণে রয়েছে। কোনো অসামাজিক কার্যকলাপ পরিলক্ষিত হয়নি। সেনা কর্মকর্তাদের সতর্কতার জন্য সেনা মহড়া চলছে। পঞ্জাব পুলিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনও তথ্য শেয়ার করার আগে রাজ্যের জনগণকে খবর যাচাই করার জন্য আবেদন করেছে।

You might also like!