Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 months ago

Pushkar Singh Dhami: কৃষিকাজে মাতলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি

Uttarakhand Chief Minister Pushkar Dhami engages in farming activities
Uttarakhand Chief Minister Pushkar Dhami engages in farming activities

 

খাতিমা, ১৫ জুন : কৃষিকাজে মাতলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সোমবার খাতিমার নাগলা তালাই-তে নিজের ব্যক্তিগত জমিতে পাওয়ার টিলার চালিয়ে জমি চাষ করেন মুখ্য়মন্ত্রী পুষ্কর সিং ধামি। মাটিতে প্রাকৃতিক গোবর সার প্রয়োগ করেন তিনি; এর মাধ্যমে তিনি জৈব ও ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতির সমর্থনে বার্তা দেন। এই সময়ে তাঁর মা বিশনা দেবীও সেখানে উপস্থিত ছিলেন।

এদিন সকালে খাতিমার নাগলা তরাইয়ে নিজের বাসভবনের পেছনে ব্যক্তিগত কৃষিজমিতে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে লাঙল চালাতেও দেখা যায়। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, "নাগরিক হিসেবে 'আত্মনির্ভর ভারত' গড়ে তোলার প্রধানমন্ত্রীর সংকল্পকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের বিপুল পরিমাণ আর্থিক সম্পদ সার আমদানিতে ব্যয় হয়—যার ফলে আমাদের অন্য দেশের ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হয় এবং দেশ নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তাই আমি সেই জমিতেই প্রাকৃতিক চাষাবাদ শুরু করেছি যেখানে একসময় আমার বাবা ও দাদু চাষ করতেন; এই পদ্ধতি মাটির স্বাস্থ্য ও উর্বরতা বৃদ্ধি করে।"

You might also like!