Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 months ago

Major Energy Discovery: আন্দামানে প্রাকৃতিক গ্যাসের নতুন ভাণ্ডারের খোঁজ, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী

Union Minister Hardeep Singh Puri
Union Minister Hardeep Singh Puri

 

নয়াদিল্লি, ৬ জুন : আন্দামান দ্বীপপুঞ্জের গভীর সমুদ্রে প্রাকৃতিক গ্যাসের একটি বিশাল ভাণ্ডারের সন্ধান মিলেছে। ভারত সরকারের নবরত্ন সংস্থা 'অয়েল ইন্ডিয়া লিমিটেড' এই প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি শনাক্ত করেছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী এই গুরুত্বপূর্ণ বিষয়ে জানিয়েছেন। তিনি জানান, আন্দামান সাগরে জ্বালানি শক্তির বিপুল সম্ভাবনার ক্ষেত্র আরও শক্তিশালী হয়েছে। শ্রী বিজয়পুরম-৩-এ প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়া অত্যন্ত উৎসাহব্যঞ্জক।

উল্লেখ্য, এই আবিষ্কার আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত 'শ্রী বিজয়পুরম-৩' নামক অনুসন্ধান কূপে করা হয়েছে। কূপটি সমুদ্রের ৩৫৫ মিটার গভীরে খনন করা হয়েছিল। সংস্থাটি ১,৯০০ মিটারেরও বেশি গভীরতায় ইওসিন স্তরে খননকার্য চালায়, যেখানে প্রাথমিক পরীক্ষায় ক্রমাগত গ্যাস নির্গমন হতে দেখা যায়। এটিই সেখানে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে।

You might also like!