Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

4 months ago

Delhi Heatwave: দিল্লি-এনসিআর-এ অস্বস্তিকর গরম, হলুদ সতর্কতা জারি আইএমডি-র

Delhi Reels Under Severe Heatwave As Mercury Crosses 45C
Delhi Reels Under Severe Heatwave As Mercury Crosses 45C

 

নয়াদিল্লি, ২০ মে : অসহ্য গরমে নাজেহাল অবস্থা জাতীয় রাজধানী দিল্লিতে। দিল্লি-এনসিআর জুড়ে বুধবারও বজায় রয়েছে তীব্র গরম। তাপপ্রবাহের পরিস্থিতির প্রেক্ষিতে হলুদ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েকদিন গরমের দহনজ্বালা থেকে স্বস্তি মিলবে না। আইএমডি সতর্ক করে জানিয়েছে, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে সপ্তাহজুড়ে তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় আগামী দুই দিন বজায় থাকবে গরম। ২৫ মে পর্যন্ত পশ্চিম উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের প্রবল সম্ভাবনা রয়েছে।

You might also like!