Country

3 years ago

Uddhav Thackery : নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে উদ্ধব

Uddhav Thackery
Uddhav Thackery

 

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি : নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল উদ্ধব শিবির। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের এজলাসে উদ্ধব শিবিরের হয়ে মামলা দায়ের করেন অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি আর্জি জানান সোমবার থেকে শুনানি শুরুর। বিচারপতি চন্দ্রচূড় জানান, আজকের মামলার শুনানির তালিকা ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। তাই, এই মামলার জরুরি ভিত্তিতে শুনানি জন্য তালিকাভুক্ত করা যাচ্ছে না। আগামীকাল মামলার প্রাথমিক শুনানি শুরু হবে।

গত শুক্রবার নির্বাচন কমিশন শিন্দে শিবিরকে আসল শিবসেনা বলে স্বীকৃতি দেয়। সেই সঙ্গে জানায় তীর-ধনুক প্রতীক তাদের। সিদ্ধান্তে উদ্ধব শিবির রীতিমতো অসন্তোষ প্রকাশ করে। বিজেপি বান্ধব কমিশনের বিরুদ্ধে কী পদক্ষেপ করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে উদ্ধব ঠাকরে শিবির মাতশ্রীতে বৈঠক করে। সেখানে ঠিক হয়, কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। সোমবার সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের এজলাসে উদ্ধব শিবির পিটিশন ফাইল করে। চন্দ্রচূড়ের এজলাস শুনানিতে রাজি হয়েছে। আগামীকাল এই এজলাসে শুরু হবে শুনানি। সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেদিকে তাকিয়ে যেমন শিন্দে শিবির, তাকিয়ে উদ্ধব শিবিরও।


You might also like!