Country

3 years ago

Militant killed in Kashmir: কাশ্মীরের বদগামে সন্দেহজনক গাড়ি থামাতেই সন্ত্রাসীদের গুলি, প্রত্যঘাতে নিকেশ দুই লস্কর জঙ্গি

two militant killed in kashmir budgam
two militant killed in kashmir budgam

 

শ্রীনগর, ১৭ জানুয়ারি : জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায় দুই জঙ্গিকে গুলি করে নিকেশ করল সুরক্ষা বাহিনী। মঙ্গলবার সকালে জেলা আদালত কমপ্লেক্সের কাছে সন্দেহজনক একটি গাড়ি থামাতে বলেন পুলিশ ও সেনাবাহিনীর জওয়ানরা। তখনই ওই গাড়ির ভিতর থেকে জঙ্গিরা গুলি চালায়। প্রত্যঘাতে নিকেশ হয়েছে দুই জঙ্গি।

কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার জানিয়েছেন, বদগামে এনকাউন্টারে নিকেশ হয়েছে দুই লস্কর জঙ্গি। নিহত দুই জঙ্গির নাম-আরবাজ মীর ও শাহিদ শেখ। দুই জঙ্গি পুলওয়ামার বাসিন্দা ছিল। সম্প্রতি একটি এনকাউন্টার থেকে এই দুই জঙ্গি পালিয়ে যায়। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।


You might also like!