Country

2 years ago

Madhya Pradesh:মধ্যপ্রদেশে বিয়ের শোভাযাত্রায় ঢুকে পড়ল ট্রাক; মৃত্যু ৬ জনের, আহত ১০ জন

Truck enters wedding procession in Madhya Pradesh; 6 dead, 10 injured
Truck enters wedding procession in Madhya Pradesh; 6 dead, 10 injured

 

রাইসেন, ১২ মার্চ : মধ্যপ্রদেশের রাইসেন জেলায় বিবাহ অনুষ্ঠানের শোভাযাত্রায় ঢুকে পড়ল নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের, এছাড়াও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে রাইসেনের খামারিয়া গ্রামের দিকে যাচ্ছিল বিবাহ অনুষ্ঠানের শোভাযাত্রা। সেই সময় শোভাযাত্রার ভিতরে ঢুকে পড়ে বেপরোয়া ট্রাকটি। দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় ৪ জনের, পরে চিকিৎসা চলাকালীন আরও দু''জনের মৃত্যু হয়।

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, দুর্ঘটনার পরই ট্রাক নিয়ে পালিয়ে যায় চালক। ঘাতক ট্রাকটি রাজস্থানের বলে জানা গিয়েছে। জেলা কালেক্টর অরবিন্দ কুমার দুবেই বলেছেন, বিয়ের শোভাযাত্রায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে ৬ জনের এবং আহত ১০ জনকে ভোপাল এইমস-এ ভর্তি করা হয়েছে।


You might also like!