Breaking News

 

Country

3 years ago

Vande Bharat Express in Kerala: সফলভাবে বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান সম্পন্ন, ২৫ এপ্রিল অত্যাধুনিক এই ট্রেন পাচ্ছে কেরল

Vande Bharat Express in Kerala
Vande Bharat Express in Kerala

 

তিরুবনন্তপুরম, ১৭ এপ্রিল : সফলভাবে সম্পন্ন হল কেরলের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ট্রায়াল। তিরুবনন্তপুরম থেকে সোমবার সকাল ৫.১০ মিনিটে ট্রায়াল রান শুরু হয় এবং পরে ট্রেনটি এর্নাকুলাম উত্তর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। আগামী ২৫ এপ্রিল অত্যাধুনিক এই বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে কেরল। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন।

ট্রায়াল রান সম্পন্ন হওয়ার পর এবার বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনার অপেক্ষা করছেন কেরলবাসী। অপেক্ষা আর মাত্র কিছুদিনের, আগামী ২৫ এপ্রিল তিরুবনন্তপুরম রেলওয়ে স্টেশন থেকে কেরলের প্রথম বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 


You might also like!