Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Country

9 months ago

Congress MP Shashi Tharoor: আরও ভাল কাজ করার আছে, কংগ্রেসের একাংশের সমালোচনায় খোঁচা শশীর

Congress MP Shashi Tharoor
Congress MP Shashi Tharoor

 

নয়াদিল্লি, ২৯ মে : দলেরই একাংশের সমালোচনার জবাব দিলেন শশী থারুর। কংগ্রেস নেতৃত্বের একাংশের লাগাতার আক্রমণের জবাবে শশীর খোঁচা, ‘আমার অনেক ভালো কাজ রয়েছে।’ পানামায় ভারতীয় প্রতিনিধি দলের কর্মসূচি শেষের পর এক্স হ্যান্ডলে থারুর লেখেন, ‘সমালোচনার জবাব দেওয়ার জন্য আমার কাছে আসলে সময় নেই। তবে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় সেনার বীরত্ব সম্পর্কে আমার বক্তব্যের যাঁরা বিরোধিতা করছেন তাঁদের উদ্দেশে বলি, আমি শুধু জঙ্গি হামলার প্রতিশোধের কথা বলেছি। অন্য কোনও যুদ্ধের ব্যাপারে নয়।’

বৃহস্পতিবার শশী বলেন, ‘‘সমালোচকেরা আমার কথা বিকৃত করতেই পারেন। তবে আমার সত্যি আরও ভাল কাজ করার আছে।’’ তিনি স্পষ্ট করে দেন, শুধুমাত্র সন্ত্রাসবাদীদের হামলার প্রতিশোধের কথা বলেছিলেন তিনি। পূর্ববর্তী যুদ্ধে ভারতের অবস্থানের সঙ্গে এটাকে এক করে দেখার কথা নয়।

You might also like!