Country

2 years ago

Yogi Adityanath :যোগী আদিত্যনাথকে বোমা মেরে হত্যার হুমকি, নড়েচড়ে বসল প্রশাসন

Yogi Adityanath
Yogi Adityanath

 

লখনউ, ৪ মার্চ : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন। জানা গেছে, শনিবার উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের পুলিশ কন্ট্রোল রুমের ফোনে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। সেখানেই এই হুমকি দেওয়া হয়। দ্রুত অভিযোগ দায়ের করা হয়।

থানার ইনচার্জ অখিলেশ কুমার বলেন, সদর দফতরে নিযুক্ত হেড কনস্টেবল উধম সিং একটি অভিযোগ দায়ের করেছেন। গত ২ মার্চ একটি অপরিচিত নম্বর থেকে তার মোবাইলে ফোন আসে।ফোন ধরতেই ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তি বলেন যে, আজ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে। নাম-ঠিকানা জানতে চাইলে তিনি সঙ্গে সঙ্গে ফোন কেটে দেন। এর পরেই মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার জন্য এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তথ্যপ্রযুক্তি আইনে পুলিশ তদন্ত শুরু করেছে।


You might also like!