Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

4 months ago

Marco Rubio: হরমুজ প্রণালী টোলমুক্ত হওয়া প্রয়োজন, সেখানে যা হচ্ছে তা অবৈধ, মার্কো রুবিও

US State Secretary Marco Rubio
US State Secretary Marco Rubio

 

নয়াদিল্লি, ২৬ মে : হরমুজ প্রণালী নিয়ে বিশেষ বার্তা দিলেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। মঙ্গলবার তিনি বলেন, হরমুজ প্রণালী টোলমুক্ত হওয়া প্রয়োজন। সেখানে যা ঘটছে তা বেআইনি, অবৈধ, অস্থিতিশীল ও অগ্রহণযোগ্য। ইরান ছাড়া বিশ্বের কোনও দেশই টোল ব্যবস্থা গ্রহণ করে না।" মঙ্গলবার সকালে জয়পুর থেকে দিল্লি ফেরার পথে বিমানেই মার্কো রুবিও এই কথা বলেন।

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি প্রসঙ্গে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, "হয় ভালো চুক্তি হবে, নয়তো হবে না।" তিনি বলেন, "প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) এই অঞ্চলের বেশ কয়েকজন নেতার সঙ্গে একটি ঐতিহাসিক বৈঠক করেছেন এবং আমি মনে করি, একটি প্রাথমিক খসড়া কেমন হওয়া উচিত সে বিষয়ে একটি দৃঢ় ঐকমত্য ও বোঝাপড়া রয়েছে। এটি চূড়ান্ত করতে কয়েক দিন সময় লাগবে। হয় একটি ভালো চুক্তি হবে, নয়তো হবে না।"

You might also like!