Country

2 years ago

Sikkim: হড়পা বানের মাঝেই চোখ রাঙাচ্ছে বৃষ্টি! সিকিমে মৃত্যু মিছিল!

The rain is tearing the eyes in the middle of the Harpa bun! Death march in Sikkim!
The rain is tearing the eyes in the middle of the Harpa bun! Death march in Sikkim!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হড়পা বান ও মেঘ ভাঙা বৃষ্টির জেরে বিপর্যস্ত সিকিম! বাড়ছে মৃতের সংখ্যা। সিকিমের প্রশাসনসূত্রে জানা গিয়েছে, ২২ সেনা জওয়ান-সহ এখনও নিখোঁজ শতাধিক মানুষ। বানে ক্ষতিগ্রস্ত ১০ নম্বর জাতীয় সড়ক ছাড়াও, মঙ্গন, গ্যাংটক, পাইকং, নামচি, সিংটাং এলাকায় অনেক গুরুত্বপূর্ণ রাস্তা এবং সেতুর ক্ষতি হয়েছে। তিস্তা নদীর জল বেড়ে পেয়ে বিভিন্ন এলাকায় সেতু এবং রাস্তা ভেসে গিয়েছে। এই অবস্থায় সেখানে ক্ষতিগ্রস্ত ও দুর্গতদের সব ধরনের সাহায্য করা এবং ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সব রকম উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।

You might also like!