দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অবিনবত্বে ব্যাঙ্গালুরু প্রথম থেকেই বেশ অভিনব। সেই পরিচয় আবার পাওয়া গেলো। এবার হর্ষ গোয়েঙ্কা পোষ্ট করেছে নতুন থিম। ভারতের 'সিলিকন ভ্যালি' বলা হয় বেঙ্গালুরুকে। বিভিন্ন ধরনের অফিস কাছারির সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন রকমের ব্যবসাও। যদিও বেঙ্গালুরুর মানুষ নতুন নতুন ব্যবসা ফাঁদতে ব্যস্ত, একইসঙ্গে তাঁরা খেতেও ভালবাসেন খুবই। আর যখন ব্যবসার সঙ্গে খাবারের মেলবন্ধন ঘটে, তখন কী হয় বলুন তো? সেখানেই খুঁজে পাওয়া যায় অভিনবত্ব। অভিনবত্ব আছে এক রেঁস্তোরায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ফুডব্লগার বিশেষ এক পোস্ট করেছেন। ট্যুইটারে বেশ ভাইরাল হয় সেটি। এক রেস্তোরাঁ, তাও জেল থিমের । সেই ভিডিও শেয়ার করেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কাও। হর্ষ গোয়েঙ্কা মাঝে মাঝেই বিভিন্ন ধরনের ভাইরাল ভিডিও পোস্ট বা শেয়ার করে থাকেন। এই বিশেষ জেল থিমের রেস্তোরাঁও তাঁর নজর এড়ায়নি। তাঁর ভিডিওয় দেখা যাচ্ছে, ফুড ব্লগার যেই রেস্তোরাঁয় ঢুকছেন, তাঁর গেটের ওপর লেখা 'সেন্ট্রাল জেল'। ঢুকতেই পুলিশের মূর্তির দেখা মিলল। ওই রেঁস্তোরায় ভিতরটা একদম জেলের মতো তৈরি। জেলে যা যা থাকে ওখানে সবই রক্ষিত হয়েছে। যারা খাবার পরিবেশন করছে,তারা পরিষ্কার কয়েদিদের মতো পোশাক পরা।
