Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 months ago

TMC's Prakash Chik Baraik: ভাঙন ধরেই চলেছে তৃণমূলে, রাজ্যসভা থেকে ইস্তফা প্রকাশ বরাইকের

TMC MP Prakash Chik Baraik
TMC MP Prakash Chik Baraik

 

নয়াদিল্লি, ১১ জুন : তৃণমূল কংগ্রেসে একের পর এক ভাঙন ধরেই চলেছে। জল্পনায় সিলমোহর দিয়ে রাজ্যসভার সাংসদ পদ থেকে এ বার পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেসের প্রকাশ চিক বরাইক। চলতি সপ্তাহে রাজ্যসভার তৃতীয় তৃণমূল সাংসদ হিসেবে ইস্তফা দিলেন তিনি। সুখেন্দুশেখর রায় এবং সুস্মিতা দেবের পর তিনিই তৃতীয় সাংসদ যিনি এমনটি করলেন। বৃহস্পতিবার রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন প্রকাশ চিক বরাইক। সংসদের উচ্চকক্ষের চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রকাশ। তাঁর পদত্যাগের পর উচ্চকক্ষে তৃণমূলের আসন সংখ্যা কমে ১০-এ পৌঁছলো।

পদত্যাগ পত্রে প্রকাশ চিক বরাইক লিখেছেন, ‘‘আমি রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দিলাম। তাৎক্ষণিকভাবেই তা প্রতিফলিত হবে বলে আশা করি৷ রাজ্যসভার সদস্য হিসেবে আমার কার্যকালে সকল প্রকার সাহায্য ও সহযোগিতা প্রদানের জন্য আমি মহামান্য চেয়ারম্যান, মাননীয় ভাইস-চেয়ারম্যান এবং রাজ্যসভা সচিবালয়ের সকল কর্মকর্তাবৃন্দের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’’

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট মাসে তিনি পশ্চিমবঙ্গ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের হয়ে প্রথমবার রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। ২০০৪ সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সূর্যসেন কলেজ থেকে বি.কম স্নাতক প্রকাশ। জাতীয় রাজনীতিতে আসার আগে তিনি উত্তরবঙ্গের চা-বাগান শ্রমিকদের নেতা হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তীকালে তিনি আলিপুরদুয়ার অঞ্চলে তৃণমূল কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

You might also like!