ভোটার হওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু হচ্ছে দেশে

The Election Commission of India brought new rules to amend the voter list
The Election Commission of India brought new rules to amend the voter list

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভোটার হিসাবে নাম নথিভুক্ত করার জন্য সারাদেশ জুড়ে নতুন নিয়ম আনতে চলেছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, আগামী বছর থেকে ভোটার তালিকা প্রকাশে নতুন নিয়ম কার্যকর হবে। 

প্রতি বছর ১ জানুয়ারি নতুন ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। আগামী বছরও ওই দিনে ভোটার তালিকা প্রকাশ করা হবে। তবে শুধু ১ জানুয়ারি নয়, আরও তিন দিন এই কাজ করবে কমিশন। তারা জানিয়েছে, ২০২৩ সাল থেকে সারা দেশে ১ জানুয়ারি, ১ এপ্রিল, ১ জুলাই এবং ১ অক্টোবর ভোটার তালিকা প্রকাশ করা হবে।এই সময়ের মধ্যে এপিকের তথ্যও পরিবর্তন করতে পারবেন ভোটাররা। এমনকি, মোবাইলে অ্যাপের মাধ্যমেও সংশোধন করা যাবে। 

ভোটারদের সচেতনতার ফলে এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছে কমিশন। কারণ, পুরনো নিয়মে অসন্তোষ জানিয়ে প্রচুর অভিযোগ কমিশনের কাছে এসেছে। পরবর্তীতে বিষয়টি নিয়ে সমীক্ষা এবং ভাবনাচিন্তার পর ৯০ দিন পর পর ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেয় তারা।

ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে নিয়ম হল, সংশ্লিষ্ট বছরের ১ জানুয়ারি তারিখে ১৮ বছর পূর্ণ হতে হবে। অর্থাৎ, কোনও ব্যক্তির জন্ম তারিখ ১২ ডিসেম্বর এবং সেই দিনে ১৮ বছর বয়স হলে আগামী ২০ দিনের মধ্যে নতুন ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। আর এই নিয়ম মেনে কারও জন্ম ২ জানুয়ারি হলে পরের বছর ১ জানুয়ারি অবধি তাঁকে অপেক্ষা করতে হবে। তার আগে ওই ব্যক্তির আবেদন গ্রহণ হলেও এপিক পাবেন না। ফলে এই সময়ের কোনও নির্বাচন হলে ওই ব্যক্তি ভোট দিতে পারবেন না। প্রথম ভোট দিতে পরবর্তী ভোট পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এর ফলে নাগরিকরা তাদের গনতান্ত্রিক ক্ষমতার সঠিক প্রয়োগ করতে পারবেন বলে মনে করছে কমিশন। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…