Breaking News
 
Rafale fighter jet :চীনা ‘স্টেলথ’ বিমানে পাকিস্তানকে সাহায্য? পাল্টা পদক্ষেপে রাফালে কেনার পরিকল্পনা ভারতের Suvendu Adhikari in Janatar Darbar: প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে চাঞ্চল্য, জনতার দরবারে শুভেন্দুর কাছে দ্বারস্থ বৃদ্ধ KMC Notice: অবৈধ নির্মাণে রাশ টানতে অ্যাকশন, রাজু নস্করের ২ বহুতলে নোটিস,প্রোমোটার ঘনিষ্ঠকে সামনে পেয়েই চলল চড়-থাপ্পড় Janatar Darbar : 'আমাদের হাতে সময় খুবই কম, মুখ্যমন্ত্রী যেন...', জনতার দরবারে সাক্ষাতের পর আবেগঘন সুমন বিশ্বাস, সামনে এল তাঁর বক্তব্য CM Suvendu Adhikari: রোগী সুরক্ষায় অ্যাকশন মোডে সরকার, হাসপাতাল কর্মীদের জন্য বিশেষ আই-কার্ড Rahul Gandhi :‘দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা’, রাহুলকে তোপ গেরুয়া শিবিরের

 

Country

1 year ago

PM Modi Meditation: দেশের প্রধানমন্ত্রী ধ্যানমগ্ন! ৪৫ ঘণ্টা মৌনব্রত-মুখে তুলবেন না অন্ন!

The country's prime minister is meditating!
The country's prime minister is meditating!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪৫ ঘণ্টার ধ্যান চলাকালীন মুখে কোনো অন্ন তুলবেন না। তিনি কেবলমাত্র লিক্যুইড ডায়েটের উপর থাকবেন। সেই ডায়েটের তালিকায় রয়েছেন ডাবের জল, আঙুরের রস। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, এই ৪৫ ঘণ্টা মৌনব্রত পালন করবেন নমো। ধ্যানকক্ষের বাইরে বের হবেন না। দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী সম্পূর্ণ গেরুয়া বসনে। হাতে রুদ্রাক্ষের মালা, কপালে তিলক। বিবেকানন্দের মূর্তির সামনে বসে 'ওম ওম' শব্দ উচ্চারণে চলছে তাঁর সাধনা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ৪৫ ঘণ্টা ধ্যান কর্মসূচিকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কন্যাকুমারী। শনিবার পর্যন্ত কন্যাকুমারীর এই পর্যটন স্থল পর্যটকদের জন্য বন্ধ থাকবে। নিজস্ব বোটও চালানোর অনুমতি মিলবে না। দেশের দক্ষিণতম প্রান্তে অবস্থিত এই জেলায় মোট দু'হাজার পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন নিরাপত্তা এজেন্সির কর্মীরা প্রধানমন্ত্রীর সুরক্ষায় কড়া নজর রাখবেন। 

You might also like!