
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মধ্য় প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রীর দেখানো পথ ধরেই এবার হাঁটলেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং। বাংলা এবং মধ্যপ্রদেশে ভালো সুফল মিলেছে লক্ষ্মী ভাণ্ডারের। এবং এই প্রকল্পের ইতিবাচক প্রভাব পড়েছে ভোটব্যাঙ্কে। সেই পথই অনুসরণ করে এবার হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং লাহৌল-স্পিতি জেলা সদর দফতর কেলং-এ ইন্দিরা গান্ধী প্যারি বহেনা সম্মান নিধি যোজনা চালু করেছেন।
এই প্রকল্পের অধীনে লাহৌল-স্পিতি জেলায় ১৮ বছরের বেশি বয়সী সব মহিলাদের প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়া হবে। সুখবিন্দর বলেন, 'রাজ্য সরকার পর্যায়ক্রমে তার সমস্ত গ্যারান্টি পূরণ করেছে। সরকার স্পিতি উপত্যকার কাজায় প্রথম হিমাচল দিবস উদযাপন করেছে। সেখানেই ১৮ বছরের বেশি বয়সী মহিলাদের প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। আমি আমার প্রতিশ্রুতি পূরণ করলাম। লাহৌল স্পিতি জেলায় ইন্দিরা গান্ধী প্যারি ব্রাহ্মণ সম্মান নিধি যোজনা শুরু করার পাশাপাশি আমি ২.৩৭ লাখ মহিলাকে অভিনন্দন জানাই যাঁরা ১ ফেব্রুয়ারি রাজ্যে ১১০০ টাকা ভাতা পেয়েছেন। ২০২৪ সাল থেকে মহিলাদের ১৫০০ টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করছি। এইভাবে রাজ্য়ের ২,৪২ লাখ মহিলা প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা পাবেন। আমরা যা বলি তা করি। স্বনির্ভর হিমাচলের ভিত্তি স্থাপন করতে এসেছি আমরা।' সুখুর সংযোজন, 'মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও স্থানীয়রা যে কর্মসূচিতে অংশ নিতে এসেছেন, মানুষের উৎসাহ দেখে আমি খুশি। রাজ্য সরকার তার সমস্ত গ্যারান্টি পূরণ করেছে। ১৮ বছরের বেশি বয়সী মহিলাদের প্রতি মাসে ১৫০০ টকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। সরকার সেই প্রতিশ্রুতি পালন করতে চলেছে।'
