
ভোপাল, ১৮ ফেব্রুয়ারি: উন্নত আবহাওয়া উপগ্রহ ইনস্যাট-৩ডিএস সফল উৎক্ষেপণের জন্য ইসরোর বিজ্ঞানী এবং দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় এই উপগ্রহ দুর্যোগের সময় জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মুখ্যমন্ত্রী যাদব রবিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, তৃতীয় প্রজন্মের এই স্যাটেলাইটটি প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ ও উদ্ধার অভিযানে কার্যকরী ও উন্নত ব্যবস্থাপনায় ভারতের শক্তিকে ক্রমাগত এগিয়ে নিয়ে যাবে।
