Country

3 years ago

Kashmir : কাশ্মীর ও লাদাখের সর্বত্রই চড়ল তাপমাত্রার পারদ, ২৪ ঘন্টার মধ্যেই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা

Kashmir weather
Kashmir weather

 

শ্রীনগর, ২২ জানুয়ারি : শীতের দাপট কিছুটা কমল কাশ্মীর ও লাদাখে, যদিও এখনও দুই কেন্দ্রশাসিত অঞ্চলের কোথাও কোথাও হিমাঙ্কের নীচে তাপমাত্রা। রবিবার কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা মূলত মেঘলা থাকবে জম্মু ও কাশ্মীরের আকাশ। এই সময়ে সমতলে বৃষ্টি ও উঁচু পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কাশ্মীর এই মুহূর্তে চিল্লাই-কালানের অধীনে রয়েছে, ৪০ দিনের এই চিল্লাই কালান শুরু হয়েছিল ২১ ডিসেম্বর।

রবিবার কাশ্মীরে পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইমাস ৬.৩ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনগরের তাপমাত্রা ছিল ১ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে মাইনাস ৬.৮ ডিগ্রি সেলসিয়াস। লাদাখের লেহ-তে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৫.০ ডিগ্রি সেলসিয়াস ও কার্গিলে মাইনাস ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। শীতে কাঁপছে জম্মুও, সেখানে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.১ ডিগ্রি সেলসিয়াস।

You might also like!