
করিমনগর, ৭ এপ্রিল :এসএসসি পেপার লিক মামলায় জামিন পাওয়ার পর জেল থেকে বেরোলেন তেলেঙ্গানার বিজেপি সভাপতি ও সাংসদ বান্দি সঞ্জয়, শুক্রবার সকালে করিমনগর জেল থেকে বেরোন বান্দি সঞ্জয়। জেল থেকে বেরোনোর পর তিনি সোজা চলে যান বাড়িতে। আবার মন্দিরে গিয়ে পুজোও দিয়েছেন। হাসিমুখেই এদিন সকালে বাড়িতে ফিরেছেন বান্দি সঞ্জয়। এসএসসি পেপার লিক মামলায় সম্প্রতি বান্দি সঞ্জয়কে গ্রেফতার করেছিল পুলিশ। বৃহস্পতিবার তাঁকে জামিন দিয়েছে করিমনগর জেলা ম্যাজিস্ট্রেট আদালত। শুক্রবার সকালে জেল থেকে বেরোনোর পর বান্দি সঞ্জয় পুজো দিয়েছেন এবং আনন্দের সঙ্গে বাড়িও ফিরে যান। ইতিমধ্যেই তাঁর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি প্রমুখ।
